Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জ এর আত্মপ্রকাশ সভাপতি আব্দুল হাই সেলিম ও সাধারণ সম্পাদক সাইফ উল্লাহ মানসুর নির্বাচিত

কোম্পানীগন্জ প্রতিনিধি:
নোয়াখালীর খবর-

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ঐক্য ও সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত যোগ করতে আত্মপ্রকাশ করেছে ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জ। গত ২১ নভেম্বর ২০২৫, বসুরহাটে অনুষ্ঠিত চবিয়ানদের এক মিলনমেলায় সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুল হাই সেলিমকে সভাপতি এবং বিজেএমইএর সহ-সভাপতি সাইফ উল্লাহ মানসুরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

মিলনমেলায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও কোম্পানীগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. সাহাব উদ্দিন, আমেরিকা প্রবাসী আহসানুল্লাহ মিন্টু, সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক মো. আবুল হাসান, বিশিষ্ট ব্যাংকার ও সোনালী ব্যাংক বসুরহাট শাখার ম্যানেজার আবুল বাশার।

এছাড়াও উপস্থিত ছিলেন স্টুডেন্ট ফোরামের সাবেক সভাপতি নুর নবী, সাঈফ উল্লাহ শাহেদ, আবদুল্লাহ আল মামুন, মুজাহিদুল ইসলাম জীবন, তাজুল ইসলাম হাকিমসহ বহু প্রাক্তন নেতা। সাবেক সেক্রেটারিদের মধ্যে গোলাম আযাদ, হাম্মাদুর রহমান জাবেদ, আবু নাছের, গোলাম রাব্বানী ইমার উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ম্যানেজার আশরাফ রিপন, ব্যাংকার তানভীর শুভ, শিক্ষাবিদ ফয়সাল, ইফতেখার রাজু, ফখরুদ্দিন, আলী হোসেন রিংকু, মাইন উদ্দিনসহ প্রায় ৫০ জন সাবেক চবিয়ান।

আয়োজকরা জানান, ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জ একটি অরাজনৈতিক, সামাজিক ও শিক্ষামূলক সংগঠন হিসেবে পরিচালিত হবে। এখানে কোম্পানীগঞ্জের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা, বর্তমান শিক্ষার্থীদের পরামর্শদান এবং উপজেলার শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হবে। পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে কোম্পানীগঞ্জের সাধারণ জনগণও উপকৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জ এর আত্মপ্রকাশ সভাপতি আব্দুল হাই সেলিম ও সাধারণ সম্পাদক সাইফ উল্লাহ মানসুর নির্বাচিত

প্রকাশিত: 02:20:58 pm, Saturday, 22 November 2025