ঢাকাThursday , 20 November 2025
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামকে ঘিরে ‘মিডিয়া ট্রায়াল’— মনোনয়ন চূড়ান্ত

শাহাদাত হোসেন-
November 20, 2025 12:42 pm
Link Copied!

শাহাদাত হোসেন-
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মোহাম্মদ ফখরুল ইসলামকে মনোনয়নের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কাফন গায়ে মিছিল’সহ নানা সমালোচনা ও নেতিবাচক প্রচারণা চলছে, যা স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।

দলীয় নেতাকর্মীর দাবি, এসব প্রচারণা “ষড়যন্ত্রমূলক” এবং ফখরুল ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হচ্ছে। তাঁদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব পোস্টের “বাস্তব ভিত্তি নেই”, বরং এটি একটি “মিডিয়া ট্রায়াল” ও “ব্যক্তিগত ধান্ধাবাজির অংশ”।

সূত্র জানায়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ফখরুল ইসলামের মনোনয়ন প্রায় চূড়ান্ত, এবং কেন্দ্র থেকে দলীয় প্যাডে ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আনুষ্ঠানিক ঘোষণা করে। স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা মনোনয়ন নিয়ে বিভাজন সৃষ্টি না করে নির্বাচনী প্রস্তুতিতে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে মোহাম্মদ ফখরুল ইসলামের ব্যক্তিগত মন্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর ঘনিষ্ঠ মহল জানিয়েছে, তিনি “উস্কানিমূলক প্রচারণায় জড়াচ্ছেন না” এবং নির্বাচনী মাঠে কাজ চালিয়ে যাবেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: