ঢাকাWednesday , 19 November 2025
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হামলায় চাচা আহত

Link Copied!

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর খবর-

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জায়গা নিয়ে বিরোধের জেরে কুয়েতপ্রবাসী চাচা মো. জয়নাল আবেদীন (৪৮) ভাতিজার হামলায় গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) সকালে চরফকিরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরকালী এলাকার মুন্সির দোকানে এ ঘটনা ঘটে।

আহত জয়নাল আবেদীন পরে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বিরোধের সূত্র

এজাহার সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর দেশে ফেরেন জয়নাল। দেশে ফেরার পর ভাই হোসেন আহম্মদের কাছ থেকে কেনা ৪ শতাংশ জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বৈঠক হলেও দলিলপত্র দেখাতে অস্বীকৃতি জানান হোসেন।

ঘটনার দিন সকালে মুন্সির দোকানে গেলে হোসেন আহম্মদ, তার ছেলে সজল (২৭), বেলায়েত হোসেন, রেজাউল হক হেলালসহ আরও ২–৩ জন মিলে জয়নালকে লাঠি–সোটা, লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে।

আহতের দাবি, হামলাকারীরা তার কাছে থাকা ২০ হাজার টাকা এবং স্যামসাং এ১৫ মডেলের মোবাইল (মূল্য প্রায় ২০ হাজার টাকা) ছিনিয়ে নেয়।

অভিযুক্তের দাবি

প্রধান অভিযুক্ত সজল অভিযোগ অস্বীকার করে বলেন,
“জায়গা মাপার সময় সে বিদেশে চলে যায়। দেশে ফিরে আবার ঝামেলা শুরু করেছে।”

আইনগত ব্যবস্থা

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মঈনুল ইসলাম জানান,
“লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: