Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালীতে জমি বিরোধকে কেন্দ্র করে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: বিচার দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী:
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় জমি নিয়ে চলমান বিরোধের জেরে গাছ কাটাকে কেন্দ্র করে শাহজাহান নামে এক যুবককে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার ন্যায় বিচার ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আহত শাহজাহানের মা সাজেদা বেগম।

সোমবার (১৭ নভেম্বর ২০২৫) বিকালে নোয়াখালী প্রেসক্লাব সংলগ্ন দৈনিক নয়া পৃথিবী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সাজেদা বেগম জানান, তাঁদের সঙ্গে প্রতিপক্ষ একরাম উল্যার দীর্ঘদিনের জমি বিরোধ রয়েছে। বাড়ির প্রবেশপথে থাকা একটি মেহগনি গাছের কারণে রিকশা ঢুকতে না পারায় তাঁর ছেলে শাহজাহান শুক্রবার সকালে গাছটি কেটে দেন। সারাদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিকালে নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় একরাম উল্যার দুই ছেলে—মামুন ও পলাশ—পেছন থেকে শাহজাহানের ওপর হামলা চালায়।

তিনি অভিযোগ করেন, হামলাকারীরা শাহজাহানের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে হাতুড়ি ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা চিৎকার শুনে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ ১০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য মাইজদীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁর অবস্থার অবনতি হয়েছে।

এ ঘটনায় আহতের ভাই শাহাদাত হোসেন বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা নং ২০, তাং ১৬/১১/২৫ দায়ের করেছেন। মামলা করার পর থেকে আসামিপক্ষ তাঁদের পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন সাজেদা বেগম।

তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার জন্য পুলিশের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে আহত শাহজাহানের বোন শাহিনুর, শাহনাজ, সাহিদা, নার্গিস আক্তার, মরিয়ম ইসলাম ও মামলার বাদী শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালীতে জমি বিরোধকে কেন্দ্র করে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: বিচার দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: 04:44:26 am, Tuesday, 18 November 2025