ঢাকাSaturday , 15 November 2025
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

যোগদানের আগেই বদলি: নোয়াখালীর নতুন ডিসি শফিকুল ইসলাম

Link Copied!

নোয়াখালীর খবর-

নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পাওয়ার আগেই বদলি হলেন আহমেদ কামরুল হাসান। নতুন প্রজ্ঞাপনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মুহাম্মদ শফিকুল ইসলামকে নোয়াখালীর নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। প্রকাশিত প্রজ্ঞাপনে নতুন ডিসিদের নামও প্রকাশ করা হয়।

এর আগে, গত ৮ নভেম্বর মধ্যরাতে জারি করা এক প্রজ্ঞাপনে আহমেদ কামরুল হাসানকে নোয়াখালীর জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছিল। তিনি বাগেরহাট জেলার ডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে, বর্তমানে নোয়াখালীর ডিসি হিসেবে দায়িত্ব পালন করা খন্দকার ইসতিয়াক আহমেদকে বদলি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশাসনিক ভারসাম্য রক্ষার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকরা দ্রুতই তাদের কর্মস্থলে যোগ দেবেন বলে জানা গেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: