ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

স্টারলাইন পরিবহনের স্টাফদের বিরুদ্ধে যাত্রীদের মারধর ও হেনস্তার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৫ ৯:০১ পূর্বাহ্ণ
Link Copied!

কোম্পানিগন্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটগামী স্টারলাইন পরিবহনের স্টাফদের বিরুদ্ধে যাত্রীদের মারধর, হেনস্তা ও মালামাল ছিনিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগকারীরা জানান, গতকাল (সোমবার) বিকাল ৩টার দিকে ঢাকা থেকে বসুরহাটগামী একটি স্টারলাইন বাসে তারা তিনজন টিকিট কেটে যাত্রা শুরু করেন। বাস ছাড়ার সময় তারা উঠে দেখেন, তাদের জন্য নির্ধারিত আসনে অন্য যাত্রীরা বসে আছেন এবং কোনো সিট খালি নেই। এ অবস্থায় তারা টিকিট ফেরত দিয়ে টাকা ফেরত চাইলে বাসের সুপারভাইজার টাকা দিতে অস্বীকৃতি জানান।

এ নিয়ে যাত্রীদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। যাত্রীদের অভিযোগ, সুপারভাইজার তাদের সঙ্গে অশোভন আচরণ ও গালিগালাজ করেন। পরবর্তীতে অন্য যাত্রীদের অনুরোধে তারা অনিচ্ছাসত্ত্বেও বাসের ভেতরে দাঁড়িয়ে/ভনাটে বসে বসুরহাটে পৌঁছান রাত আনুমানিক ১১টার দিকে।

বসুরহাট বাসস্ট্যান্ডে নামার পর হঠাৎ ৮-১০ জন ব্যক্তি তাদের লক্ষ্য করে গালিগালাজ ও হামলা চালায়। যাত্রীরা বলেন,

“আমরা প্রতিবাদ করতে গেলে তারা আমাদের উপর চড়াও হয় এবং নির্মমভাবে মারধর করে। এক পর্যায়ে আমাদের সঙ্গে থাকা ব্যাগ, মোবাইলসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয়। সাধারণ যাত্রীদের হস্তক্ষেপে আমরা প্রাণে বাঁচি।”

পরে স্থানীয় দুইজন পরিচিত ব্যক্তি তাদের হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,

“বিষয়টি আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে বসুরহাট বাসস্ট্যান্ডে যাত্রী ও ব্যবসায়ীদের উদ্যোগে স্টারলাইন পরিবহনের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তারা “বয়কট স্টারলাইন” স্লোগান দিয়ে দোষীদের শাস্তির দাবি জানান।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: