নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য অধিদপ্তরের অধীনে নেওয়ার পরিকল্পনার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন, নোয়াখালী জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা আমাদের বর্তমান অধিদপ্তরেই থাকতে চাই। অন্য কোনো দপ্তরের অধীনে যেতে রাজি নই।”
তারা সরকারের প্রস্তাবিত পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ ফারুক, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার, শিরিন আক্তার, ফারজানা বেগম, কামাল হোসেন ও জাকির হোসেনসহ অন্যান্য সদস্যরা।
বক্তারা আরও বলেন, নার্সরা দেশের স্বাস্থ্যসেবার মেরুদণ্ড। তাই তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নার্সদের মতামত গ্রহণ করা অত্যন্ত জরুরি।
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।