Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

সোনাইমুড়িতে ঘুমন্ত মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যা, সহপাঠী আটক

টুপি পরা নিয়ে পুরনো ঝগড়ার জেরে নির্মম হত্যাকাণ্ড
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাদ্রাসায় ঘুমন্ত অবস্থায় এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাখছুদুল উলুম মাদ্রাসা থেকে নাজিম উদ্দিন (১৩) নামের ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত নাজিম উদ্দিন সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের মোহাম্মদ ওবায়েদ উল্লাহর ছেলে। তিনি মাদ্রাসাটির হিফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।

ঘটনার পর পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মাদ্রাসারই এক শিক্ষার্থীকে (১৬) আটক করেছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরিটি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম জানান, রবিবার রাতে নাজিমসহ ১৪ জন শিক্ষার্থী একই কক্ষে ঘুমিয়ে ছিল। রাত তিনটার দিকে গোঙানোর শব্দ শুনে সহপাঠীরা জেগে ওঠে এবং দেখে, নাজিমের গলাকাটা লাশ বিছানায় পড়ে আছে। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।

ওসি বলেন, “ঘটনাস্থলে রক্তাক্ত লাশের পাশে হাতের ছাপ দেখে সন্দেহ হয়। কক্ষে থাকা শিক্ষার্থীদের মধ্যে একজনকে কাঁপতে দেখে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দুই সপ্তাহ আগে টুপি পরা নিয়ে নিহত নাজিমের সঙ্গে ওই শিক্ষার্থীর ঝগড়া হয়। মাদ্রাসাশিক্ষকরা বিষয়টি মীমাংসা করলেও অভিযুক্ত শিক্ষার্থী মনে ক্ষোভ পুষে রাখে। পরে সে স্থানীয় বাজার থেকে ৩০০ টাকায় ছুরি কিনে এনে পরিকল্পিতভাবে নাজিমকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করে।

ওসি আরও জানান, “ঘটনাস্থলে সিআইডির সদস্যরা কাজ করছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

সোনাইমুড়িতে ঘুমন্ত মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যা, সহপাঠী আটক

প্রকাশিত: 12:46:12 pm, Monday, 27 October 2025