Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

হাতিয়ায় ৪ ট্রলারসহ ৫০ জেলে আটক, ১৫ মণ ইলিশ এতিমখানায় বিতরণ

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মৎস্য বিভাগের অভিযানে ৪টি ট্রলারসহ প্রায় ১৫ মণ ইলিশ মাছ জব্দ ও ৫০ জন জেলেকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ডের সহযোগিতায় অভিযানে মৎস্য দপ্তরের কর্মকর্তারাও এতে অংশ নেন।

অভিযান সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চারটি ট্রলারের জেলেরা মেঘনা নদীতে মাছ ধরছিল। গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে চারটি ট্রলারসহ ৫০ জন জেলেকে আটক করে এবং ট্রলারগুলো থেকে প্রায় ১৫ মণ ইলিশ মাছ জব্দ করে। পরে জব্দকৃত মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান গন মাধ্যম কে বলেন, আটক জেলেদের ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ২৫ অক্টোবর মধ্যরাত থেকে জেলেরা নদী ও সাগরে নামতে পারবে, কিন্তু তারা একদিন আগে নামায় জরিমানার মুখোমুখি হয়েছে। এই সময়ে মা ইলিশ ধরা পড়লে আগামী বছরের উৎপাদন কমে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

হাতিয়ায় ৪ ট্রলারসহ ৫০ জেলে আটক, ১৫ মণ ইলিশ এতিমখানায় বিতরণ

প্রকাশিত: 10:27:52 am, Saturday, 25 October 2025