ঢাকাFriday , 24 October 2025
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীগামী বাসে অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ সুপারভাইজার গ্রেফতার

Link Copied!

নোয়াখালী- প্রতিবেদক:

নোয়াখালীর খবর-
নোয়াখালীগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ এক বাস সুপারভাইজারকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

খোঁজ নিয়ে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তির নাম সাহাব। তিনি দীর্ঘদিন ধরে ‘বাঁধন পরিবহন’-এর সুপারভাইজার হিসেবে কাজ করছিলেন। এ সুযোগে তার সঙ্গে স্থানীয় মাদক পাচার চক্রের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। পরে তিনি সরাসরি মাদক পাচার কার্যক্রমে যুক্ত হন।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাহাব চট্টগ্রামের বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের হাতে পৌঁছে দিতেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন,

“গোপন তথ্যে জানা যায়, যাত্রীবাহী বাসের আড়ালে ইয়াবা পাচার চলছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া সুপারভাইজার জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।”

এ ঘটনায় নোয়াখালীর সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: