Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বালুবাহী বলগেট উদ্ধারকাজে দুর্ঘটনা, তিন শ্রমিক আহত

কোম্পানিগন্জ প্রতিনিধি:

নোয়াখালীর খবর-
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর এলাকায় বালুবাহী বলগেট উদ্ধারকাজে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে তিনজন শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে একটি বালুবাহী বলগেট নদীতে ডুবে যায়। বুধবার (২২ অক্টোবর) রাত আনুমানিক ১১টায় সেটি উদ্ধার করার জন্য শ্রমিকরা কাজ শুরু করেন। উদ্ধারকাজ চলাকালে হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে গেলে শ্রমিকরা মারাত্মকভাবে আহত হন।

আহতদের মধ্যে একজনের নাম রাসেল (২৫), তার বাড়ি বাগেরহাট জেলার মংলা উপজেলায়। অপরজন সোহেল (৩৫), তিনি ফেনী জেলার সোনাগাজী উপজেলার ভৈরব চৌধুরী গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় রাসেলের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়, যা নদীতে নিখোঁজ রয়েছে। সোহেলের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

তাদেরকে দ্রুত উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা কমপ্লেক্সের স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা ঘটনাটি শুনেছি, তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বালুবাহী বলগেট উদ্ধারকাজে দুর্ঘটনা, তিন শ্রমিক আহত

প্রকাশিত: 09:02:09 pm, Wednesday, 22 October 2025