ঢাকাMonday , 13 October 2025
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে সিঁধ কেটে নারী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক |

নোয়াখালীর খবর

নোয়াখালী সদর উপজেলার সিঁধ কেটে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. জসিম (৩২)–কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর আগে রোববার বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

গ্রেপ্তার মো. জসিম নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী নিঃসন্তান ছিলেন। তার স্বামী মাইজদী শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং সপ্তাহে একদিন বাড়িতে যেতেন। এ সুযোগে গত ১৭ সেপ্টেম্বর রাতে সিঁধ কেটে ওই নারীর ঘরে প্রবেশ করে জসিম ও তার এক সহযোগী। পরে তারা নারীটিকে ধর্ষণ করে। ঘটনাক্রমে ভুক্তভোগী জসিমকে চিনে ফেললে তারা তাকে হত্যার চেষ্টা করে পালিয়ে যায়।

পরে ভুক্তভোগী নারী নিজেই সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামি জসিম পলাতক ছিলেন।

র‍্যাব কর্মকর্তা মিঠুন কুমার কুণ্ডু বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকালে লক্ষ্মীপুর সদর থেকে প্রধান আসামি জসিমকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”

 

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: