Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

বেগমগঞ্জে বিয়ে বাড়িতে হামলা, আহত ৮

নোয়াখালীর খবর-

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিয়েবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৮ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) রাতে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এর আগে বিকেলে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আবদুর রশিদ মোল্লার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতদের নোয়াখালী সদর হাসপাতাল ও বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আবদুর রশিদ মোল্লার ছেলে আলমগীর হোসেনের বৌভাত অনুষ্ঠান শেষে নবাগত অতিথিদের বিদায় জানাচ্ছিলেন পরিবারের সদস্যরা। এ সময় বাড়ির সামনে রাস্তায় গাড়ি দাঁড়ানো নিয়ে পার্শ্ববর্তী মসজিদবাড়ির মোহাম্মদ আলীর ছেলে শামছুর সঙ্গে কথা কাটাকাটি হয়।

এর জেরে শামছুর নেতৃত্বে তার ভাই হোসেন, মারুফসহ একদল সন্ত্রাসী আবদুর রশিদ মোল্লার পরিবারের ওপর হামলা চালায়। তারা পিটিয়ে ও কুপিয়ে বৃদ্ধ আবদুর রশিদ মোল্লা, স্ত্রী সেলিনা আক্তার, পুত্র আমির হোসেন, বেলাল হোসেন, সহেল, আলমগীর, মেয়ে ফেরদৌসি ও বেয়াইন নাসরিন আক্তারকে আহত করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় সহেল হোসেন বাদী হয়ে শামছু, হোসেন, মারুফসহ নয়জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেছেন।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বাড়িতে পাওয়া যায়নি এবং মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান বলেন,“অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

বেগমগঞ্জে বিয়ে বাড়িতে হামলা, আহত ৮

প্রকাশিত: 07:01:03 pm, Sunday, 12 October 2025