Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

সুবর্ণচরে দাফনের দুই বছর পর কবর থেকে নারীর মরদেহ উত্তোলন

নোয়াখালীর খবর-
নোয়াখালীর সুবর্ণচরে দাফনের দুই বছর পর আদালতের নির্দেশে মমতাজ বেগম শিউলি (২৪) নামে এক নারীর মরদেহ উত্তোলন করেছে পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) সকালে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চর তোরাব আলী গ্রামের অহিদুর রহমান ভুইয়া জামে মসজিদের কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

মৃত মমতাজ বেগম শিউলি চর ক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে।

আদালত সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন মামলা নম্বর–১৭৪/২০২৪ (চরজব্বার থানার মামলা নং–০২, তারিখ ০২/০৫/২০২৩ খ্রি:, জি.আর–৫১/২০২৩)–এর তদন্তের অংশ হিসেবে আদালত মৃত মমতাজ বেগম শিউলির লাশ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন।

আদালতের আদেশ অনুযায়ী বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর খনন করে মরদেহ উত্তোলন কার্যক্রম শুরু হয়। এসময় বিপুলসংখ্যক স্থানীয় জনতা, স্বজন ও মামলার সাক্ষীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে পুরো প্রক্রিয়াটি নির্বিঘ্নে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

সূত্রে আরও জানা গেছে, মরদেহটি পুনরায় ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার পর মামলার অধিকতর তদন্ত কার্যক্রম শুরু হবে।

এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন এবং প্রশাসনের তৎপরতার প্রশংসা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন ময়নাতদন্ত প্রতিবেদন মামলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

সুবর্ণচরে দাফনের দুই বছর পর কবর থেকে নারীর মরদেহ উত্তোলন

প্রকাশিত: 07:40:57 am, Wednesday, 8 October 2025