Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

কোম্পানীগঞ্জে খালের পানিতে ডুবে প্রাণ গেল বৃদ্ধের

মোহাম্মদ আলাউদ্দিন-
নোয়াখালীর খবর-

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় খালের পানিতে ডুবে আবদুল মালেক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

জানা যায়, নিহত আবদুল মালেক চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাংচিল এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।
শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিলের ১২ নম্বর স্লুইজ খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার দুপুরে খালের পাশে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বৃদ্ধ মালেক গরুর জন্য খালপাড়ে ঘাস কাটতে যান। তখন খালে পানি কিছুটা কম ছিল। ঘাসভর্তি বস্তা নিয়ে খাল পার হওয়ার সময় হঠাৎ জোয়ারের পানি বেড়ে যায়। সাতার না জানায় তিনি পানিতে তলিয়ে যান। পরদিন সকালে স্থানীয় জেলে জাফরের জালে তার মরদেহ আটকে গেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ

কোম্পানীগঞ্জে খালের পানিতে ডুবে প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশিত: 07:37:51 am, Saturday, 4 October 2025