আরমান হোসেন-
নোয়াখালীর খবর-
নোয়াখালী সদরের বিভিন্ন স্থানে চলন্ত যানবাহন থামিয়ে অবৈধভাবে টোল আদায়ের অভিযোগে ৫ জনকে আটক করে মোবাইল কোর্টে শাস্তি দেওয়া হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, নোয়াখালী পৌরসভার বিভিন্ন স্থানে যানবাহন থামিয়ে জোরপূর্বক টোল আদায় করছিলেন তারা। অভিযানের সময় হাতেনাতে আটক হওয়ার পর জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেন।
তাদের স্বীকারোক্তিতে উঠে আসে, আধুনিক পৌর বাস টার্মিনালের ইজারাদার মো. জহিরুল ইসলাম (তারেক) এর ইন্ধনে এ কাজ করে আসছিলেন তারা।
পরে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ও ২৯০ ধারায় প্রত্যেককে ২০০ টাকা অর্থদণ্ড ও ৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় অভিযুক্তরা ভবিষ্যতে এ ধরনের কাজে আর জড়াবেন না বলে অঙ্গীকার করেন।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান, জাহিদ হাসান অপু এবং মো. মুকসুদুস সালেহীন।


আরমান হোসেন 




















