Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীতে ভবনের ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

হিমেল আহাম্মেদ, নোয়াখালীর খবর

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে একটি বহুতল বাণিজ্যিক ভবনের ছাদ থেকে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম আশিকুল ইসলাম ওরফে তিতাস (২৫)। শনিবার বিকেল চারটার দিকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

এর আগে দুপুর দুইটার দিকে মাইজদী বাজারের বিবি কনভেনশন হল নামের আটতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন আশিকুল। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আশিকুল বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজিপুর গ্রামের বাসিন্দা। তিনি নোয়াখালী সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং পরিবারের সঙ্গে মাইজদী বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পরিবারের দাবি, আশিকুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাঁর মামা আবদুল্লাহ আল জোবায়ের অভিযোগ করে বলেন, “আজ সকালে বাসা থেকে বের হওয়ার পর আশিকুল বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ওই ভবনে যায়। দুপুরে তাকে আটতলা থেকে ফেলে দেওয়া হয়। সিসিটিভি ফুটেজ দেখলেই সত্য বেরিয়ে আসবে।” তিনি দ্রুত ঘটনাটির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, “মাইজদীর আটতলা ভবন থেকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো অজানা। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ

নোয়াখালীতে ভবনের ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

প্রকাশিত: 03:38:05 pm, Saturday, 27 September 2025