ঢাকাMonday , 15 September 2025
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর জনগণের মতামত ছাড়াই বিভাগের প্রস্তাবনা, ঐকমত্য কমিশনকে লিগ্যাল নোটিশ

Link Copied!

হিমেল আহাম্মেদ
নোয়াখালীর খবর-

গত ১০ সেপ্টেম্বর প্রকাশিত ‘জুলাই জাতীয় সনদ’-এর চূড়ান্ত ভাষ্যে কুমিল্লা ও ফরিদপুর নামে দুটি নতুন বিভাগ গঠনের প্রস্তাব করা হয়। এ নিয়ে নোয়াখালী বিভাগের দাবিকে উপেক্ষা করার অভিযোগ তুলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও নোয়াখালীর বাসিন্দা মোহাম্মদ তরিক উল্যাহ সোমবার (১৫ সেপ্টেম্বর) ঐকমত্য কমিশনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে তিনি উল্লেখ করেন, বৃহত্তর নোয়াখালীর প্রায় ৮০ লাখ মানুষের মতামত, গণশুনানি বা আলোচনা ছাড়াই বিভাগ গঠনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে, যা ন্যাচারাল জাস্টিস ও সংবিধান পরিপন্থী। সংবিধানের ৭ অনুচ্ছেদে জনগণের প্রাধান্য নিশ্চিত করার যে কথা বলা হয়েছে, তা এই সিদ্ধান্তে উপেক্ষিত হয়েছে বলে দাবি করেন তিনি।

তার মতে, নোয়াখালী বিভাগের আন্দোলনই মূলত জুলাই বিপ্লবের প্রধান লক্ষ্য ছিল। অথচ জুলাই সনদে একপাক্ষিক ও বৈষম্যমূলক প্রস্তাব দেওয়া হয়েছে, যা ন্যায়বিচার ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

আইনজীবী তরিক উল্যাহ নোটিশে ৭ দিনের মধ্যে উক্ত প্রস্তাব প্রত্যাহার করে স্থানীয় আইনজীবী, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে একটি দক্ষ প্যানেল গঠন করে গণশুনানি আয়োজনের মাধ্যমে নোয়াখালী অঞ্চলে নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: