ঢাকাMonday , 15 September 2025
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ার সাগরে জলদস্যুদের হামলা: ট্রলার লুট, জেলে অপহৃত

Link Copied!

হাতিয়া প্রতিনিধি-

নোয়াখালীর খবর-

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া একদল জেলের ট্রলারে জলদস্যুদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় ট্রলার থেকে মালামাল লুটের পাশাপাশি অপহৃত হয়েছেন নিশান উদ্দিন (২২) নামের এক জেলে।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটে গত শনিবার গভীর রাতে। সশস্ত্র জলদস্যুরা ট্রলারের সব মাছ, জাল, জ্বালানি তেল ও অন্যান্য মালামাল লুট করে নেয়। যাওয়ার আগে ট্রলারের ইঞ্জিনের বিভিন্ন অংশ ভেঙে বিকল করে দেয়। হামলায় পাঁচজন জেলে আহত হন।

ট্রলারের মাঝি মো. জামসেদ উদ্দিন জানান, তাঁর ট্রলারে ১৬ জন জেলে ছিলেন। গত বৃহস্পতিবার বিকেলে মাছ ধরতে গেলে শুক্রবার রাতে নিঝুম দ্বীপের কাছে ডাকাতরা তাঁদের ওপর আক্রমণ চালায়। “নৌকায় উঠেই তারা লোহার রড ও লাঠি দিয়ে আমাদের পেটাতে থাকে। ভয়ে আমাদের চারজন সাগরে লাফ দেয়,” বলেন তিনি।

ডাকাতরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলছিল বলে জানান জেলেরা। তাঁরা এক দিন সাগরে ভেসে থেকে রবিবার রাত ১১টার দিকে বিকল ইঞ্জিন সচল করে জাহাজমারা ঘাটে ফিরে আসেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে অপহৃত জেলে নিশান উদ্দিনের এখনো কোনো খোঁজ মেলেনি। আজ সোমবার দুপুর পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন।

জাহাজমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোরশেদ আলম বলেন, “ট্রলার ডাকাতির বিষয়ে আমরা শুনেছি। তবে জেলেরা এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। নিখোঁজ জেলের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: