Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

নোয়াখালীতে দুই মাদক কারবারি আটক, উদ্ধার ৬ হাজার ইয়াবা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ৬ হাজার পিস ইয়াবা ও নগদ ১৩ হাজার ৬০০ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার সেবারহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মমিনুল হকের ছেলে মোতালেব (৪০) ও পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের বেলালের ছেলে সাইফুদ্দিন রাকিব (২৫)।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেবারহাট বাজারের দরজা গ্যালারি নামক দোকানের সামনে অভিযান চালায়। এ সময় স্থানীয় জনতার সহায়তায় ৬ হাজার ইয়াবা ও নগদ টাকা সহকারে মোতালেব ও রাকিবকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোতালেব স্বীকার করেন, তিনি এবং পলাতক মাদক ব্যবসায়ী বুলেট ফারুক ওরফে মুন্না ফেনী থেকে ইয়াবার চালান নিয়ে সেবারহাট বাজারে আসে। পরে তা রাকিবের কাছে হস্তান্তরের সময় তারা ধরা পড়ে।

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি মিজানুর রহমান। আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

নোয়াখালীতে দুই মাদক কারবারি আটক, উদ্ধার ৬ হাজার ইয়াবা

প্রকাশিত: 03:08:24 pm, Saturday, 26 July 2025