ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

বেগমগঞ্জে দুর্ঘটনা: গুরুতর আহত দৈনিক ডেসটিনির সাংবাদিক ও শিশু ভাগনী সাইফা।

সানজিদা-অনু-
মে ৩১, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

ছবি আহত ফারুক

নোয়াখালীর বেগমগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দৈনিক ডেসটিনি পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি ফারুক ইসলাম ও তার ভাগনী আঞ্জুমান হাসান সাইফা (১২) গুরুতর আহত হয়েছেন।

বর্তমানে তারা ঢাকায় একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি মোটরসাইকেলে যাত্রাকালে বেগমগঞ্জ উপজেলা সংলগ্ন মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়েন ফারুক ইসলাম ও তার ভাগনী সাইফা। দুর্ঘটনায় দুজনই গুরুতর আহত হন। বিশেষ করে সাইফার ডান হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও ভেঙে যায়। এছাড়া তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থারও অবনতি ঘটে।
সাইফা নোয়াখালীর মাইজদী পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার পর আহতদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। বর্তমানে রাজধানীর শ্যামলীতে অবস্থিত শ্যামলী ট্রমা সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে।

পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সাইফার সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে কিছুটা সময় লাগতে পারে। এ অবস্থায় ফারুক ইসলাম ও তার ভাগনী সাইফার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বজনরা।

এদিকে ফারুক ইসলামের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, স্থানীয় শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, মহান আল্লাহর অশেষ রহমত ও সবার দোয়ায় তারা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: