ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

কবিরহাটে জমকালো আয়োজনে সেবার আলো ফাউন্ডেশনের ৩য় বর্ষপূর্তি উদযাপন

কবিরহাট উপজেলা প্রতিনিধি
মে ৩১, ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কবিরহাটে সামাজিক ও মানবিক সংগঠন ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি উপলক্ষে স্মরণিকা মোড়ক উন্মোচন, গুণীজন সম্মাননা ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) কবিরহাট সরকারি কলেজ মাঠে দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে প্রকাশ করা হয় একটি বিশেষ স্মরণিকা, যেখানে গত দুই বছরের মানবিক কার্যক্রমের বিবরণ এবং বিশিষ্ট লেখকদের বিভিন্ন লেখা স্থান পেয়েছে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্মরণিকার মোড়ক উন্মোচন। অতিথিবৃন্দ ও সংগঠনের তরুণ সদস্যরা আনন্দঘন পরিবেশে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কবিরহাট পৌরসভা ইউনিটের সাধারণ সম্পাদক জীবন উদ্দিন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা আক্তার।

সেবার আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা জামায়াতের আমির ফখরুল ইসলাম মিলন, সহ-সেক্রেটারি মেজবাহ উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলাম মোমিত ফয়সাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হায়দার চৌধুরী, মাস্টার ওয়াজী উল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইশতিয়াক উদ্দিন রক্সি এবং বিশিষ্ট সমাজসেবক নুর উল্লাহ লন্ডনী।

এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা বেলায়েত হোসেন মিলন, দেলোয়ার হোসেন মিলন, মজনু আহমেদ, ডা. আব্দুর রউফ চৌধুরী, শফিউল্লাহ বাচ্চুসহ অন্যান্য উপদেষ্টা, শুভানুধ্যায়ী, দাতা সদস্য, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাফেজ আতাউললাহ আফীফ। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি ইমরান নাজির।

আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্মের নেতৃত্বে সমাজ পরিবর্তনের যে ধারা সৃষ্টি হয়েছে, সেবার আলো ফাউন্ডেশন তার উজ্জ্বল উদাহরণ। গত দুই বছর ধরে সংগঠনটি রক্তদান কর্মসূচি, শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তাসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।

সংগঠনের দায়িত্বশীল সাইফুল ইসলাম নিশাত, শামিম, হাফেজ তারেক ও নিরবসহ অন্যান্য প্রতিনিধিরা বক্তব্যে সংগঠনের সকল দাতা, শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাশাপাশি আগামী দিনে নোয়াখালী জুড়ে মানবিক কার্যক্রমের পরিধি আরও সম্প্রসারণের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়নের ঘোষণা দেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: