ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

কবিরহাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

হিমেল আহাম্মেদ
মে ১৫, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. কাউসার হোসেন(২৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার ভুঞার হাট সংলগ্ন জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. কাউসার হোসেন শাহাজিরহাট এলাকার ৫ নম্বর ওয়ার্ডের আলিমুদ্দিন হাজী বাড়ির বাসিন্দা। তিনি আবুল কালাম ইঞ্জিনিয়ারের ছেলে। এছাড়া তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট উত্তর বাজারে অবস্থিত “আল-খেদমা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ”-এর মালিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

পরে নোয়াখালী সদর হাসপাতালেও তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: