ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ভাড়াটিয়ার বিরুদ্ধে ভবন মালিকের  প্রতারণা ও হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
মে ১৩, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

বাসা ছাড়তে ২ লাখ টাকা দাবি, মামলা দেওয়ার হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভাড়া বাসা ছাড়তে ২ লাখ টাকা দাবি এবং নারী ও শিশু নির্যাতন আইনে মিথ্যা মামলা দেওয়ার হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভবন মালিক।

অভিযোগ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থানাধীন বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এসএল টাওয়ারের মালিক গোলাম ছারওয়ার (৭০) গত ৭ মে কোম্পানীগঞ্জ থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত হিসেবে কবিরহাট উপজেলার অমরপুর এলাকার জহরতে জান্নাত ওরফে বৃষ্টি (৪১)-এর নাম উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০২৫ সালের ডিসেম্বর মাসে এসএল টাওয়ারের নিচ তলার একটি কক্ষ মাসিক ৬ হাজার টাকা ভাড়ায় অভিযুক্তকে ভাড়া দেওয়া হয়। প্রথম দুই মাস ভাড়া পরিশোধ করলেও পরবর্তীতে নিয়মিত ভাড়া পরিশোধ করেননি তিনি। কয়েক মাস ধরে ভাড়া বকেয়া থাকায় তাকে বাসা ছেড়ে দেওয়ার জন্য বলা হলে অভিযুক্ত বাসা ছাড়তে অস্বীকৃতি জানান।
অভিযোগে আরও বলা হয়, বাসা ছাড়ার বিনিময়ে প্রথমে ১ লাখ টাকা এবং পরে ২ লাখ টাকা দাবি করেন অভিযুক্ত। টাকা না দিলে ভবন মালিকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার দিন সকালে কয়েকজন সাক্ষীকে সঙ্গে নিয়ে ভবন মালিক পুনরায় বাসা ছাড়ার কথা বললে অভিযুক্ত উত্তেজিত হয়ে গালাগাল ও হুমকি দেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: