ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ‘ভিজিট’ বাণিজ্যের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন রোগীরা।

নিজস্ব প্রতিবেদক
মে ১১, ২০২৬ ৮:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে রোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার কথা থাকলেও উপ-সহকারী মেডিকেল অফিসার ফাতেমা আক্তার রোগী প্রতি ৫০ থেকে ১০০ টাকা করে ‘ভিজিট’ নিচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্র ও সরেজমিনে জানা যায়, স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে চিকিৎসক রোগীদের ব্যবস্থাপত্র লিখে দিচ্ছেন, আর বাইরে অবস্থান নেওয়া বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা রোগীদের প্রেসক্রিপশনের ছবি তুলছেন।

এতে রোগীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছে।
অভিযোগ রয়েছে, সরকারি চাকরিজীবী হয়েও ফাতেমা আক্তার প্রকাশ্যে রোগীদের কাছ থেকে অর্থ নিচ্ছেন। পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ যাতায়াত ও প্রভাব বিস্তার সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী জানান, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার কথা থাকলেও বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। দরিদ্র রোগীদের জন্য এটি বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে চলমান অনিয়ম, অর্থ আদায় ও রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্ম্য বন্ধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: