
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার বুড়িচর ইউনিয়নের গুল্লাখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইসলাম ওই গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কৃষক ছিলেন। তিনি তিন সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বসতবাড়ির রান্নাঘরের পাশে থাকা একটি আম গাছে আম পাড়তে ওঠেন মো. ইসলাম। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে থাকা রান্নাঘরের টিনের চালের ওপর পড়ে যান। পরে সেখান থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাতিয়ার ওছখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “বিষয়টি পুলিশকে কেউ জানায়নি। তবে ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।”
Like this:
Like Loading...
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।