ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে অ্যাম্বুলেন্সের ধাক্কায় বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু

হিমেল আহাম্মেদ
মে ১৫, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দ্রুতগতির একটি অজ্ঞাতনামা অ্যাম্বুলেন্সের ধাক্কায় রফিদা খাতুন (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি বাকপ্রতিবন্ধী ছিলেন।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে কোম্পানীগঞ্জ থানাধীন সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে কোম্পানীগঞ্জ-কবিরহাট আঞ্চলিক মহাসড়কের মতলব মিয়ার মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিদা খাতুন সিরাজপুর ইউনিয়নের ধন কাজী মাঝি বাড়ির বাসিন্দা।

তিনি মৃত ছালামত উল্লাহর মেয়ে। দীর্ঘ প্রায় ৫০-৬০ বছর আগে তার বিয়ে হলেও সন্তান না থাকায় ভাই জাফর উল্লাহর সঙ্গে বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন রফিদা খাতুন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে ফেনী জেলার সিলোনিয়া এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার এসআই মো. মহসিন নিহতের বাড়িতে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

কোম্পানিগঞ্জ থানা কর্মকর্তা(ওসি) নুরুল হাকিম জানান
এ ঘটনায় অজ্ঞাতনামা অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: