Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

৯ মাস থেকে ১৫ বছর বয়সী বাচ্চাদের ফ্রি টাইফয়েডের টিকা দিচ্ছে সরকার.

শুরু হচ্ছে টাইফয়েডের টিকাদান কর্মসূচি,

দেশের ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আওতায় শুরু হওয়া এ কর্মসূচির প্রথম ১০ দিন স্কুলে স্কুলে গিয়ে টিকা দেওয়া হবে। তবে টিকা নিতে হলে আগে অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া

টাইফয়েডের টিকা রেজিস্ট্রেশন করতে হলে https://vaxepi.gov.bd/registration/tcv ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে জন্ম তারিখ ও ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সনদের নম্বর (সব তথ্য ইংরেজিতে) দিতে হবে। এরপর লিঙ্গ নির্বাচন, ক্যাপচা পূরণ করে পরবর্তী ধাপে যেতে হবে।

বিজ্ঞাপন

দ্বিতীয় ধাপে মা-বাবার মোবাইল নম্বর, ই-মেইল, পাসপোর্ট নম্বর (যদি থাকে) ও বর্তমান ঠিকানা দিতে হবে। তথ্য জমা দেওয়ার পর মোবাইলে একটি ওটিপি কোড যাবে, যা দিয়ে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।

টিকাদান কেন্দ্র নির্বাচন

রেজিস্ট্রেশনের সময় টাইফয়েড নির্বাচন করে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বা বহির্ভূত অপশন বেছে নিতে হবে। স্কুলভিত্তিক হলে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, শ্রেণি, থানা, ওয়ার্ড, জোন পূরণ করতে হবে এবং নির্ধারিত টিকাদান কেন্দ্র নির্বাচন করতে হবে। বহির্ভূত ক্ষেত্রে নিকটস্থ টিকাদান কেন্দ্র বেছে নিতে হবে।

ভ্যাকসিন কার্ড ও সার্টিফিকেট সংগ্রহ

রেজিস্ট্রেশন শেষে অনলাইনে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। নির্ধারিত দিনে এই কার্ড নিয়ে টিকাদান কেন্দ্রে যেতে হবে। টিকা নেওয়ার পর অনলাইনে সার্টিফিকেট পাওয়া যাবে, যা ডাউনলোড করে সংরক্ষণ করা যাবে।

জেনে রাখুন

টাইফয়েডের টিকা রেজিস্ট্রেশন ১ আগস্ট থেকে শুরু হয়েছে এবং তা চলমান থাকবে।
রেজিস্ট্রেশন ছাড়া টিকা নেওয়া যাবে না।
রেজিস্ট্রেশনের জন্য জন্ম তারিখ, ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর, মা-বাবার মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য লাগবে।
রেজিস্ট্রেশন শেষে ভ্যাকসিন কার্ড প্রিন্ট করে টিকাদান কেন্দ্রে যেতে হবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দেশে টাইফয়েড প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

৯ মাস থেকে ১৫ বছর বয়সী বাচ্চাদের ফ্রি টাইফয়েডের টিকা দিচ্ছে সরকার.

প্রকাশিত: 04:43:49 am, Thursday, 14 August 2025