আগামী শনিবার ৫ই সেপ্টেম্বরের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী শহর শাখার উদ্যোগে এক স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ই সেপ্টেম্বর) নোয়াখালী শহর শাখার পরিচালনায় আয়োজিত এই মিছিলে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে স্থানীয় জামায়াত নেতারা বলেন, আগামীকালকের লংমার্চ জনগণের ন্যায্য দাবী আদায়ের এক গুরুত্বপূর্ণ কর্মসূচি। এই কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করতে নোয়াখালীবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াত পূর্ণ প্রস্তুত রয়েছে।
উক্ত স্বাগত মিছিলে জামায়াতে ইসলামীট নোয়াখালী শহর শাখা ও বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় শীর্ষনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Dhaka
,
Sunday, 6 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square
নোয়াখালীতে চোখের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ
fa fa-square
সুবর্ণচরে পুলিশ দেখে পালানোর সময় পড়ে ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু
fa fa-square
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন
fa fa-square
কবিরহাটে ১২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
fa fa-square
কবিরহাটে জোরপূর্বক জমি দখলের অভিযোগ, স্থাপনা ভাঙচুর; ৯৯৯-এ কল করেও সহায়তা না পাওয়ার দাবি
fa fa-square
হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে হাতিয়ায় বিএনপির সংবাদ সম্মেলন
fa fa-square
সোনাইমুড়ীতে জানালার গ্রিল কেটে ২৫ ভরি স্বর্ণালংকার চুরি
fa fa-square
রাতে মোবাইল ফোন পাশে রেখে ঘুমান? যেসব কারণে সতর্ক হওয়া জরুরি
fa fa-square
নোয়াখালী কোম্পানীগঞ্জে সালিশ বৈঠকে হামলা-ভাঙচুর, বিএনপি নেতাসহ আহত ৫,
fa fa-square
সোনাইমুড়ীতে একাধিক এতিমখানার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস সমাজসেবা কর্মকর্তার
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল
-
শাহাদাত হোসেন রাসেল - প্রকাশিত: 03:56:03 pm, Friday, 4 September 2026
- 24 বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয়























