Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

১৯ হাজার ব্যাগ রক্তদানে উই ফর ইউর ১৬ বর্ষে পদার্পণ।

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উই ফর ইউ এর ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে স্মরণিকার মোড়ক উন্মোচন ও আলোচনা-সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ জুন) সকালে উপজেলার পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে স্মরণিকার মোড়ক উন্মোচন ও আলোচনা-সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইব্রাহীম মো. সায়েমের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি মো.জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম।

এতে বিশেষ অতিথি ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, সংগঠনের প্রতিষ্ঠাতা ফয়সাল মাহমুদ, উই ফর ইউর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন ও উই ফর ইউর বার্ষিক স্মরণিকার সম্পাদক নোমান শিবলু ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তদানে যে আনন্দ পাওয়া যায়, তা অন্য কিছুতে নেই। দল যার যার উই ফর ইউ সবার। ফেনী-নোয়াখালীর ভয়াবহ বন্যাকালীন সময় পানি বন্দী পরিবারের মাঝে খাবার বিতরণ ও চিকিৎসা-সেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে সংগঠনটি। রক্তদানে মানুষ বাঁচানোর এই আনন্দ হাজার বছর ছুঁয়ে যাবে এমনটাই প্রত্যাশা করেন সবাই।

উল্লেখ্য, স্বেচ্ছাসেবী রক্তদানকারী সামাজিক সংগঠন উই ফর ইউ ২০১০ সালের ৫ মে প্রতিষ্ঠা হয়। এরপর থেকে ১৯ হাজার ব্যাগ রক্তাদানের মধ্যদিয়ে ১৬তম বর্ষে পদার্পণ করে। রক্তদান ছাড়াও সমাজের অসহায় হতদরিদ্রের পাশে দাঁড়ায় সংগঠনটি। মানুষের পাশে দাঁড়ানো এ সংগঠনটি একাধিকবার সম্মাননা পেয়েছে। নোয়াখালী ছাড়াও ঢাকা,চট্রগ্রাম, নারায়ণগঞ্জ, ফেনী ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
হিমেল আহাম্মেদ.
নোয়াখালীর খবর.

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

১৯ হাজার ব্যাগ রক্তদানে উই ফর ইউর ১৬ বর্ষে পদার্পণ।

প্রকাশিত: 01:18:31 pm, Monday, 16 June 2025