Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

১৪ ডিসেম্বরের শহীদদের স্মরণে কোম্পানীগঞ্জে ঐতিহাসিক ছাত্র ও যুব সমাবেশ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২০১৩ সালের ১৪ ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসি রায়ের প্রতিবাদে নিহত ইসলামী ছাত্রশিবিরের ৭ শহীদের স্মরণে এক ঐতিহাসিক ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট হাইস্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র ও যুবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি স্থানীয় ছাত্র ও যুব নেতৃবৃন্দের সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ সালমান ফারাসী সাথী এবং হামদ পরিবেশন করে আল-আমিন শিল্প গোষ্ঠী।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন শহীদ পরিবারের একজন সদস্য। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আব্দুর রাজ্জাক।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি কোরআনের আয়াত উদ্ধৃত করে জামায়াতে ইসলামীর ভূমিকা তুলে ধরেন এবং কোম্পানীগঞ্জে শহীদ হওয়া ৭ জন ইসলামী ছাত্রশিবির কর্মীর রক্তাক্ত ইতিহাস স্মরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চূড়ান্ত প্রার্থী ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসাইন।

বক্তারা বলেন, “১৪ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের এক বেদনাবিধুর দিন। এ দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। শহীদদের আদর্শ ধারণ করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ছাত্র ও যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

তাঁরা আরও বলেন, দেশে নৈতিকতা ও সুশাসন প্রতিষ্ঠায় ইসলামী আদর্শের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আল্লাহভীরু ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর ইহসাক খন্দকার, নোয়াখালী শহর জামায়াতের সভাপতি হাবিবুর রহমান আরমান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় উপ-সম্পাদক আবু সায়েদ সুমন, বসুরহাট পৌরসভার আমীর মাওলানা মোশারফ হোসাইন, সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক আলমারি মুহাম্মদ ইউসুফ, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক এইচ এম আবু মুসাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে ২০১৩ সালের ১৪ ডিসেম্বর কোম্পানীগঞ্জে শহীদ হওয়া ইসলামী ছাত্রশিবিরের ৭ জনসহ সকল শহীদ বুদ্ধিজীবীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

১৪ ডিসেম্বরের শহীদদের স্মরণে কোম্পানীগঞ্জে ঐতিহাসিক ছাত্র ও যুব সমাবেশ

প্রকাশিত: 01:07:25 pm, Saturday, 13 December 2025