Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতাল থেকে রিলিজ পান তিনি।

ল্যাবএইডের চিকিৎসক প্রফেসর ডা. লুৎফর রহমান জানান, রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ তাকে ছুটি দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রফেসর ডা. সোহরাবুজ্জামান, ডা. লুৎফর রহমান, ডা. মাহবুবুর রহমান, ডা. আব্দুর জাহেদ, ডা. মাহাবুবুল ইসলাম, ডা. নিজাম উদ্দিন ও ডা. ফিরোজ আমিনের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড গতকাল সোমবার রিজভীর সর্বশেষ শারীরিক পরীক্ষা করেন। এ সময় তার ইকোকার্ডিওগ্রামও করা হয়।

ডা. লুৎফর রহমান বলেন, রুহুল কবির রিজভীর ফলোআপ পরীক্ষা করে দেখা যায়, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার হার্টের সমস্যা ৩০ থেকে ৪৫ ভাগে উন্নীত হয়েছে। ব্লাড সুগার সামান্য নিয়ন্ত্রণহীন থাকলেও ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। সার্বিকভাবে তার অবস্থা আগের চেয়ে অনেক ভালো। আজ তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়। তাকে বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যসেবা নিতে হবে। দেড় মাস পর আবারও তার এনজিওগ্রাম করতে হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর নিয়েছেন।

রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক, নার্সসহ যারা তার জন্য দোয়া করেছেন, বিশেষ করে দেশ-বিদেশের যেসব নেতাকর্মী তার সার্বিক খোঁজ-খবর নিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রিজভী।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দলের এক মানববন্ধন কর্মসূচি শেষে নিজের গাড়িতে ওঠার পর রিজভী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এরপর তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা শেষে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার এনজিওগ্রাম করা হলে হার্টে ব্লক ধরা পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রিজভী

প্রকাশিত: 06:14:53 pm, Wednesday, 28 October 2020