Dhaka , Sunday, 6 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে চোখের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ fa fa-square সুবর্ণচরে পুলিশ দেখে পালানোর সময় পড়ে ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু fa fa-square নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন fa fa-square কবিরহাটে ১২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার fa fa-square কবিরহাটে জোরপূর্বক জমি দখলের অভিযোগ, স্থাপনা ভাঙচুর; ৯৯৯-এ কল করেও সহায়তা না পাওয়ার দাবি fa fa-square হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে হাতিয়ায় বিএনপির সংবাদ সম্মেলন fa fa-square সোনাইমুড়ীতে জানালার গ্রিল কেটে ২৫ ভরি স্বর্ণালংকার চুরি fa fa-square রাতে মোবাইল ফোন পাশে রেখে ঘুমান? যেসব কারণে সতর্ক হওয়া জরুরি fa fa-square নোয়াখালী কোম্পানীগঞ্জে সালিশ বৈঠকে হামলা-ভাঙচুর, বিএনপি নেতাসহ আহত ৫, fa fa-square সোনাইমুড়ীতে একাধিক এতিমখানার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস সমাজসেবা কর্মকর্তার

হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে হাতিয়ায় বিএনপির সংবাদ সম্মেলন

নোয়াখালীর হাতিয়ায় সংসদ আব্দুল হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন।

শনিবার ৫ই (সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া উপজেলা সদরে বিএনপি’র দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর বিএনপির সাবেক সভাপতি মোকারাম বিল্লাহ শাহাদাত বলেন, হাতিয়ার বিভিন্ন ঘাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে সংসদে আব্দুল হান্নান মাসউদ বিএনপিকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা। এসব ঘাটে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে এটা সত্য। কিন্তু এর সাথে বিএনপির কোন নেতাকর্মীর সম্পৃক্ততা নেই।

তিনি আরো বলেন, হাতিয়ার নলচিরা ঘাটের ইজারা নিয়েছেন হাজি আবুল কাশেম নামে একজন । বাংলা বাজার ঘাটের ইজারা নিয়েছেন নেওয়াজ উদ্দিন। তারা দুজনই বর্তমানে আব্দুল হান্নান মাসউদ এর ঘনিষ্ঠ লোক। সরাসরি এনসিপির রাজনীতির সাথে জড়িত। এক সময় তারা আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিল। আর চেয়ারম্যান ঘাটের ইজারা নিয়েছেন পাশ্ববর্তী সুবর্ণচর উপজেলার এক লোক। এদের সাথে বিএনপির কোন সম্পৃক্ততা নেই।

নিজের লোকের অনিয়ম ঢাকতে গিয়ে তিনি সংসদে ও বিভিন্ন টকশোতে ঘাটের এই নৈরাজ্যৈর সাথে বিএনপিকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা। মহান সংসদে দাঁড়িয়ে তাঁর মতো সম্মানিত ব্যক্তির মিথ্যাচার কোন ভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরো বলেন, ইতিমধ্যে ঘাটে জন প্রতি যাত্রীদের কাছ থেকে ৫ টাকার পরিবর্তে ১০ টাকা নেওয়ার বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করে উপজেলা বিএনপি। তাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দুই ঘাটের ইজারাদারকে ডেকে এনে ৫ টাকা করে নেওয়ার নির্দেশ দেন। প্রথম বার হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন। এখন আবার একই নিয়মে ১০ টাকা করে নেওয়া হচ্ছে। আমরা এই অনিয়ম বন্ধ করতে প্রশাসনকে আরো সোচ্চার হওয়ার দাবি জানাচ্ছি ।

এই সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সাব্বির উদ্দিন, পৌরসভা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল, উপজেলা যুবদল সদস্য সচিব মোঃ ফাহিম উদ্দিন, পৌরসভা যুবদলের আহবায়ক মমিন উল্যাহ রাসেল, সদস্য সচিব কাউছার মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদল আহবায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আবদুল হালিম, পৌরসভা ছাত্র দলের আহবায়ক শরিফুল ইসলাম দুখু, এবং সদস্য সচিব ফরহাদ হাছান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে চোখের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ

হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে হাতিয়ায় বিএনপির সংবাদ সম্মেলন

প্রকাশিত: 02:06:50 pm, Saturday, 5 September 2026