Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

হাতিয়াসহ উপকূলে বৈরী আবহাওয়া: জেলে-ট্রলারকে সমুদ্রে না যেতে কোস্ট গার্ডের সতর্কবার্তা

উপকূলীয় এলাকায় বিরাজমান বৈরী আবহাওয়ার কারণে জেলে, ট্রলার ও নৌযান মালিকদের সমুদ্রে না যাওয়ার জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে বর্তমানে সমুদ্রে অবস্থানরত সব ট্রলার, মাছ ধরার নৌকা ও অন্যান্য নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগ মোকাবিলা এবং উদ্ধার কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ কোস্ট গার্ড সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় অঞ্চলের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। বৈরী আবহাওয়ার প্রভাবে সাগর উত্তাল থাকায় ট্রলার, মাছ ধরার নৌকা ও অন্যান্য নৌযানের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো ট্রলার, মাছ ধরার নৌকা বা অন্য কোনো নৌযানকে মাছ ধরা কিংবা অন্য কোনো উদ্দেশ্যে সমুদ্রে না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে কোস্ট গার্ড। পাশাপাশি বর্তমানে সমুদ্রে অবস্থানরত সব নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে এবং ট্রলার ও নৌযানের মালিকদের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোন সার্বক্ষণিক আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সমুদ্রে কোনো দুর্ঘটনা, বিপদ কিংবা জরুরি প্রয়োজনে বাংলাদেশ কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে উপকূলীয় অঞ্চলের জেলে, ট্রলার মালিক ও নৌযান সংশ্লিষ্ট সবাইকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ নির্দেশনা মেনে নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

হাতিয়াসহ উপকূলে বৈরী আবহাওয়া: জেলে-ট্রলারকে সমুদ্রে না যেতে কোস্ট গার্ডের সতর্কবার্তা

প্রকাশিত: 10:18:13 am, Saturday, 18 July 2026