Dhaka , Saturday, 31 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square অশ্বদিয়া ইউনিয়নে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন fa fa-square নোয়াখালী জেলা পুলিশের সব ইউনিটে একযোগে বড় খানা অনুষ্ঠিত fa fa-square হাতিয়ায় পুলিশ হেফাজত থেকে হত্যা মামলার আসামি আ.লীগ নেতা ছিনতাই fa fa-square কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৩০ কেজি মাছ ও অবৈধ জাল উদ্ধার, ৫ জেলের জরিমানা fa fa-square সোনাইমুড়ীতে দেশীয় বন্দুক এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ কারিগর গ্রেপ্তার fa fa-square নোয়াখালীতে ফ্ল্যাটবাড়ি দখল ও হামলার অভিযোগ সরকারি কর্মচারীর বিরুদ্ধে fa fa-square প্রতারণা করে ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে, রাঙ্গুনিয়ার যুবক আশরাফুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি- fa fa-square কোম্পানীগঞ্জে বছরজুড়ে মেলা, চাপে স্থানীয় ব্যবসায়ীরা: অনুমতি ও রাজস্ব আদায় নিয়ে প্রশ্ন fa fa-square বসুরহাটে বাসার তালা অক্ষত, আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

হাতিয়ায় পুলিশ হেফাজত থেকে হত্যা মামলার আসামি আ.লীগ নেতা ছিনতাই

নোয়াখালীর হাতিয়া উপজেলায় হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আমানউল্লাহ গ্রামের বাসিন্দা। তিনি ওই ওয়ার্ডের নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে। এছাড়া একটি হত্যা মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।

শুক্রবার সন্ধ্যার পর রামচরণ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে গ্রেপ্তারের পরপরই তার স্বজন ও একদল লোক পুলিশ সদস্যদের ঘিরে ধরে। এ সময় সৃষ্ট পরিস্থিতির সুযোগে নিজাম উদ্দিন পুলিশের কাছ থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, “নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর তার স্বজনরা পুলিশকে ঘিরে ধরে। এ সুযোগ কাজে লাগিয়ে তিনি পালিয়ে যান। তাকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি পুলিশের কর্তব্যে যারা বাধা দিয়েছে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পলাতক নিজাম উদ্দিনকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

অশ্বদিয়া ইউনিয়নে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হাতিয়ায় পুলিশ হেফাজত থেকে হত্যা মামলার আসামি আ.লীগ নেতা ছিনতাই

প্রকাশিত: 05:00:46 pm, Friday, 30 October 2026