Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

হাতিয়ায় এনজিও অফিসে অপমানিত হয়ে চা বিক্রেতার আত্মহত্যা

হাতিয়া উপজেলা প্রতিনিধি-

নোয়াখালীর খবর-

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) অফিসে ঋণ নিতে গিয়ে অপমানিত হয়ে বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম শঙ্কর সাহা (৪০)। তিনি চরইশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সচিন্দ্র সাহার ছেলে এবং পেশায় মোয়া ও চা বিক্রেতা।

ঘটনার বিবরণ:
স্থানীয় সূত্রে জানা গেছে, শঙ্কর সাহা এক বছর আগে হীড বাংলাদেশ থেকে দুই লাখ টাকা ঋণ নেন। প্রায় সব কিস্তি পরিশোধ করার পর সংস্থার পক্ষ থেকে তাকে জানানো হয়, পুরোনো ঋণ পরিশোধ করলে নতুন করে ঋণ দেওয়া হবে। এর প্রেক্ষিতে তিনি ধার করে আগের ঋণ শোধ করেন। নতুন ঋণের বিষয়ে কথা বলতে সোমবার সন্ধ্যায় হীড বাংলাদেশের হাতিয়া সদর ওছখালী অফিসে গেলে তাকে অনিয়মিত কিস্তি প্রদানের জন্য তিরস্কার করা হয় এবং জানিয়ে দেওয়া হয় যে তাকে নতুন ঋণ দেওয়া হবে না।

বিজ্ঞাপন

এ সময় তিনি অফিসের ম্যানেজারের কক্ষ সংলগ্ন বাথরুমে ঢুকে বিষ পান করেন। পরে অফিসের কর্মীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ:
নিহতের ছেলে হৃদ্র সাহা অভিযোগ করে বলেন, ‘হীড বাংলাদেশের লোকজন আমার বাবাকে নতুন ঋণ দেওয়ার কথা বলে অফিসে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে অপমান করেছে। এর কারণেই আমার বাবা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।’

সংস্থার বক্তব্য:
হীড বাংলাদেশের হাতিয়া শাখা ব্যবস্থাপক কাওসার আহমেদ বলেন, ‘শঙ্কর সাহা পূর্বের ঋণ পরিশোধ করেছিলেন, তবে তার কিস্তি পরিশোধ অনিয়মিত ছিল। নতুন ঋণের বিষয়ে তাকে জানানো হয়। এরপর তিনি বাথরুমে ঢুকে বিষপান করেন।’

পুলিশের বক্তব্য:
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। আজ সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

হাতিয়ায় এনজিও অফিসে অপমানিত হয়ে চা বিক্রেতার আত্মহত্যা

প্রকাশিত: 10:57:30 am, Tuesday, 9 September 2025