Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক fa fa-square সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

সোনাইমুড়ীতে প্রেমিকার উপস্থিতিতে কলেজছাত্রের আত্মহত্যা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় প্রেমিকার উপস্থিতিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাইমুন (২০) নামের এক কলেজছাত্র। শনিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের মানিক্যনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাইমুন ওই গ্রামের আমজাদ বেপারী বাড়ির প্রবাসী মিজানের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে সাইমুনের প্রেমিকা ও তার এক বান্ধবী নাস্তা নিয়ে তার বাড়িতে বেড়াতে আসেন। তিনজন একসঙ্গে গল্প করার সময় হঠাৎ সাইমুন নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন। কিছুক্ষণ পর তার বড় চাচি জুবাইদা খাতুন বিষয়টি টের পেয়ে চিৎকার দেন। পরে পরিবারের সদস্যরা গলার দড়ি কেটে সাইমুনকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় চাচি জুবাইদা খাতুন বলেন, “সাইমুনকে মেয়েগুলোর সঙ্গে নাস্তা করতে দেখে আমি রান্নাঘরে যাই। কিছুক্ষণ পর আমার ছোট ছেলে চিৎকার দিলে গিয়ে দেখি সাইমুন ঝুলছে। তখন মেয়েগুলো দড়ি খোলার চেষ্টা করছিল।”

ঘটনার পর এলাকাবাসী প্রেমিকা ও তার বান্ধবীকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে কোনো অভিযোগ না থাকায় পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

সোনাইমুড়ীতে প্রেমিকার উপস্থিতিতে কলেজছাত্রের আত্মহত্যা

প্রকাশিত: 07:54:27 am, Sunday, 5 October 2025