Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক fa fa-square সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

সেনবাগে মধু পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে খতিবের মৃত্যু

সেনবাগ প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় মধু সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পড়ে এক মসজিদের খতিবের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার খাজুরিয়া আবদুল মন্নান মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন হাফেজ মাওলানা মো. নিজাম উদ্দিন (৩৫)। তিনি সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছাতারপাইয়া পূর্বপাড়া গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। নিহত মাওলানা নিজাম উদ্দিন খাজুরিয়া মিন্নাত আলী ব্যাপারী বাড়ি জামে মসজিদের খতিব ও খাজুরিয়া জামিয়া মোহাম্মদিয়া মাদরাসার শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘ ১৭ বছর ধরে ওই মসজিদে খতিবের দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় ৩নং ওয়ার্ড মেম্বার মো. নিজাম উদ্দিন জানান, বিকাল সাড়ে তিনটার দিকে মাওলানা নিজাম উদ্দিন মধু সংগ্রহের উদ্দেশ্যে আবদুল মন্নান মিয়ার বাড়ির একটি গাছে ওঠেন। এ সময় হঠাৎ করে গাছের শুকনো ডাল ভেঙে তিনি পুকুরপাড়ের ইটের ঘাটলায় পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমানের সরকারি নম্বরে কল দিলে ডিউটি অফিসার জানান, এখন পর্যন্ত কেউ থানায় বিষয়টি অবহিত করেননি।

নিহত মাওলানা নিজাম উদ্দিনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

সেনবাগে মধু পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে খতিবের মৃত্যু

প্রকাশিত: 05:09:11 pm, Sunday, 12 October 2025