Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

সেনবাগে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, দগ্ধসহ আহত ৪

নোয়াখালীর সেনবাগে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোরশেদ আলম রানা (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন, যাঁদের মধ্যে দুজন দগ্ধ হয়েছেন। দুর্ঘটনায় একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া সরদারপাড়া মোড় এলাকায় সেনবাগ-সোনাইমুড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রানা উপজেলার ছাতারপাইয়া গ্রামের মো. আলমের ছেলে। আহতরা হলেন খাজুরিয়ার মো. একদাদ (২৫), মো. রাসেল (২৬), সোনাইমুড়ীর মো. হাসান (২৫) ও বারগাঁও গ্রামের মো. নাঈম (২৫)।

প্রত্যক্ষদর্শী মো. জামাল হোসেন জানান, ছাতারপাইয়া বাজার থেকে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল কানকিরহাটের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মোহাম্মদিয়া মাদ্রাসার সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি মোটরসাইকেলে আগুন ধরে যায় এবং পাঁচজন আরোহী মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের ছাতারপাইয়া বাজারের সাফিয়া-সোবহান হসপিটালে নিয়ে যান।

হাসপাতালটির ব্যবস্থাপক মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘আহত পাঁচজনকে হাসপাতালে আনা হলে রানা নামে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।’

রাত ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম। তিনি বলেন, ‘সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

সেনবাগে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, দগ্ধসহ আহত ৪

প্রকাশিত: 08:00:21 pm, Thursday, 24 July 2025