Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

সেনবাগে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ নিহত

নোয়াখালীর সেনবাগ উপজেলায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আহত এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুন) ভোররাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের সেনবাগ-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের আজিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তিনি মারা যান।

পুলিশ জানায়, পথচারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত বৃদ্ধকে উদ্ধার করেন।

পরে তাকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তিনি মারা যান।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী জানান, বিকেল ৩টা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় নিশ্চিত করা এবং দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত যানবাহনটি শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

পুলিশ নিহত ব্যক্তির স্বজনদের তথ্য থাকলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

সেনবাগে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ নিহত

প্রকাশিত: 12:10:30 pm, Sunday, 21 June 2026