Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

শ্রেণী কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা,

নোয়াখালীর দ্বীপ উপজেলায় হাতিয়ায় শ্রেণিকক্ষে এক শিশু শিক্ষার্থীকে (৭) যৌন হয়রানির অভিযোগে মাওলানা আনসার উদ্দিন নামে এক মাদরাসা শিক্ষককে আটক করে জুতার মালা পরিয়ে এলাকায় ঘুরিয়েছেন স্থানীয়রা।

একই সাথে ওই মাসরাসা শিক্ষককে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়।

সোমবার (২৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের আহমদিয়া বাজারের মোজাফফর নূরানী মাদরাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আনসার উদ্দিন ওই মাদরাসার সহকারী শিক্ষক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে বৈরী আবহাওয়ার কারণে ক্লাসে ১০জন শিক্ষার্থী উপস্থিতি ছিলেন। পরে ১০টার দিকে ক্লাস পুরোপুরি ছুটি দিয়ে দেওয়া হয়।

ওই সময় শিক্ষার্থীরা বের হয়ে গেলে এক শিশুর সামনে আরেক শিশুকে খারাপ ভাবে স্পর্শ করেন অভিযুক্ত শিক্ষক। পরে ভুক্তভোগী শিশু বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানান।

এরপর শিশুটির বাবা স্থানীয়দের নিয়ে মাদরাসায় গিয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এ সময় স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরান।

তখন স্থানীয় বাজার কমিটি ,মসজিদ কমিটি ও মাদরাসা কমিটির নেতৃবৃন্দ বসে অভিযুক্ত শিক্ষককে মাদরাসা থেকে বহিষ্কার করেন।

মাদরাসার প্রধান মাওলানা শামছুদ্দিন বলেন, অভিযুক্ত শিক্ষককে মাদরাসা কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি শিশুর পরিবারের সদস্য আত্মীয়-স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বসে সমাধান করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুর অভিভাবককে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তবে তারা কোন লিখিত অভিযোগ করেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

শ্রেণী কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা,

প্রকাশিত: 09:22:32 am, Tuesday, 30 June 2026