Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

রাজধানীর মৌচাকে গাড়ি থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে, নিহতরা নোয়াখালীর

  • এম রহিম
  • প্রকাশিত: 07:29:32 pm, Monday, 11 August 2025
  • 19 বার পড়া হয়েছে

রাজধানীর মৌচাকে গাড়ি থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে, নিহতরা নোয়াখালীর

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। নিহতরা হলেন নোয়াখালীর চাটখিল উপজেলার বাসিন্দা—রামনারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ গোমাতলি দৌলতার বাড়ির মৃত আব্দুল হাকিমের ছেলে মো. মিজান এবং খিলপাড়া ইউনিয়নের লটপটিয়া গ্রামের আবু তাহেরের ছেলে মো. জাকির।

বিজ্ঞাপন

সোমবার (১১ আগস্ট) বিকেলে নিহতদের পরিচয় নিশ্চিত করেন রামনারায়ণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোবারক উল্লাহ। তিনি জানান, মিজান তার বন্ধু এবং তার কোনো শত্রু ছিল না। প্রায় ১০ বছর আগে মাটি ও বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি তার দুলাভাই ডেঙ্গু আক্রান্ত হওয়ায় তাকে দেখতে ৩০টি ডাব নিয়ে ওই গাড়িতে করে ঢাকায় যান।

পুলিশ জানায়, রোববার ভোর সাড়ে ৫টার দিকে গাড়িটি হাসপাতালের পার্কিংয়ে প্রবেশ করে। নিরাপত্তাকর্মীদের জানানো হয়, গাড়িতে রোগী আছে। দীর্ঘ সময় গাড়ি না বের হওয়ায় সন্দেহ হলে ভেতরে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত জাকির ছিলেন গাড়িটির চালক, মিজান তার পরিচিত। তারা ঢাকায় একজন রোগীকে নিতে এসেছিলেন।

রমনা জোনের উপকমিশনার মাসুদ আলম বলেন, মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে হত্যার আশঙ্কা কম হলেও সব দিক বিবেচনায় রেখে তদন্ত চলছে। বেজমেন্টে প্রচণ্ড গরম ও সাফোকেশনের কারণে মরদেহে পচন ধরেছে।

বিজ্ঞাপন

গাড়িটি টয়োটা ফিল্ডার–এক্স মডেলের, যার মালিক জোবায়ের আহমেদ সৌরভ। চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরী জানান, নিহতদের বাড়ি চাটখিল উপজেলায়। সব তথ্য রমনা থানায় পাঠানো হয়েছে, তারা আইনগত ব্যবস্থা নেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

রাজধানীর মৌচাকে গাড়ি থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে, নিহতরা নোয়াখালীর

প্রকাশিত: 07:29:32 pm, Monday, 11 August 2025