ঢাকাMonday , 18 May 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বেগমগঞ্জে ট্রাকচাপায় কোরআনের হাফেজ নিহত, আহত স্ত্রী-সন্তান।

Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় হাফেজ মাওলানা বেলাল হোসাইন ফতেহপুরী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী ও দুই মেয়ে। রোববার (১৮ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার চৌমুহনী পূর্ব বাজার এলাকার হলি কেয়ার হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসাইন ফতেহপুরী সেনবাগ উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা। তিনি ফতেহপুর ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ ছিলেন। তিনি মৃত মকবুল আহমেদের ছেলে।

আহতরা হলেন, নিহতের স্ত্রী তামান্না আক্তার পারভীন (৪২), মেয়ে তাসনিয়া (১২) ও তালভিয়া (৪)। গুরুতর আহত অবস্থায় তাদের নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলাল হোসাইন স্ত্রী ও সন্তানদের নিয়ে চৌমুহনী পূর্ব বাজারে কেনাকাটা করতে আসেন। পরে হলি কেয়ার হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় নোয়াখালীগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেলাল হোসাইন নিহত হন। এসময় তাঁর স্ত্রী ও দুই সন্তান গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, “ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: