Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক fa fa-square সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

  • এম রহিম
  • প্রকাশিত: 05:54:54 pm, Wednesday, 24 September 2025
  • 136 বার পড়া হয়েছে

এম এ রহিম-

নোয়াখালীর খবর-

নোয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ বাতিল ও বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্সের সামনে সচেতন ছাত্র সমাজ নোয়াখালীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল কবির এবং সঞ্চালনা করেন জসিম উদ্দিন। এতে বক্তব্য রাখেন—

বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা উত্তরের সভাপতি শায়েখ ইউসুফ আল মাদানী,

নোয়াখালী-৩ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা নুরুদ্দীন আমানতপুরী,

মুহাম্মাদ আরাফাত বিন জাহাঙ্গীর,
মাহবুব আলমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “শিশুদের নৈতিক ও ধর্মীয় ভিত্তি গঠনের জন্য প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষকের উপস্থিতি অপরিহার্য। শুধুমাত্র সাংস্কৃতিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে ধর্মীয় শিক্ষাকে উপেক্ষা করা হলে ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক মূল্যবোধ দুর্বল হয়ে পড়বে।”

তারা সাম্প্রতিক প্রজ্ঞাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত জনগণের সেন্টিমেন্টের পরিপন্থী এবং পতিত স্বৈরাচারী আচরণের বহিঃপ্রকাশ। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্ম ধর্মীয় শূন্যতায় ভুগবে বলেও আশঙ্কা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—
চরমটুয়া মাদরাসার শাইখুল হাদীস আল্লামা আবুল কাসেম আমিনী, বিশিষ্ট লেখক মাওলানা মমিনুল হক চৌধুরী, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মোরশেদ আলম, জাতীয়তাবাদী ছাত্রদল নরোত্তমপুর ইউনিয়নের সভাপতি আবির মাহমুদ, ধন্যপুর মাদরাসার মুহাদ্দিস মুফতী গিয়াস উদ্দিন, মাওলানা আবদুল্লাহ আল মারুফ, মাওলানা রহমতুল্লাহ আমিনী, মাওলানা সাইফুল ইসলাম ধর্মপুরী, মাওলানা বোরহান উদ্দিন হাক্কী, হাফেজ নুরুল আলম, মাওলানা ফয়জুল্লাহ আখতারী, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ নোয়াখালীর সভাপতি আহমদ আইমানসহ আরও অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

প্রকাশিত: 05:54:54 pm, Wednesday, 24 September 2025