Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক fa fa-square সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেনী-নোয়াখালী সড়কে যাত্রীবাহী বাস উল্টে নারীসহ নিহত ৩

  • এম রহিম
  • প্রকাশিত: 12:09:09 pm, Thursday, 2 October 2025
  • 71 বার পড়া হয়েছে

এম রহিম-

ফেনী থেকে নোয়াখালীগামী যাত্রীবাহী বাসটি কয়েকটি ছোট পরিবহনকে ধাক্কা দিয়ে সড়কে উল্টে যায় বলে জানায় পুলিশ।

ফেনীর দাগনভূঞা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে তিনজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন বাসযাত্রী ও পথচারীসহ অন্তত ১২ জন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কে উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মহিপাল হাইওয়ে থানা পুলিশের ওসি হারুন উর রশিদ।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় মিলেছে। তারা হলেন, উপজেলার দক্ষিণ জায়লস্কর গ্রামের আব্দুল মতিনের ছেলে অটোরিক্সার চালক মো. শ্রাবণ (২০) এবং একই উপজেলার খুঁশিপুর গ্রামের মো. শহীদুল্লাহর স্ত্রী শামীম আরা বেগম (৫০)। অপরজনের পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন- ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ মাথিয়ারা গ্রামের আবদুর রউপের মেয়ে খোদেজা (৩০), একই এলাকার জাহাঙ্গীর আলমের শিশু ছেলে মো. আব্দুল্লাহ (১৮ মাস), দাগনভূঞা উপজেলার উত্তর জায়লস্কর গ্রামের মুনাফের ছেলে সাহাব উদ্দিন (৫৫), খুঁশিপুর গ্রামের শহিদ উল্লাহ’র ছেলে নাফসি (২৬), দক্ষিণ জায়লস্কর গ্রামের সালাউদ্দিনের মেয়ে জান্নাত আক্তার বৃষ্টি (১৪), একই এলাকার ফারুকের ছেলে তামিম (১৩) এবং ওই এলাকার মেঝবাহ উদ্দিনের মেয়ে আফিয়া (১০)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

আহতদের মধ্যে সাহাব উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী থেকে নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলোনিয়া সেতুর ইউটার্ন এলাকায় সড়কের পাশে কয়েকটি ছোট পরিবহনকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এ সময় পেছন থেকে একটি পিকআপ বাসটিকে ধাক্কা দেয়।

এতে বাসের যাত্রী ও পথচারীসহ অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক এক নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন।

দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন উর রশিদ বলেন, দুর্ঘটনার পরপর বাস চালক পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

ফেনী-নোয়াখালী সড়কে যাত্রীবাহী বাস উল্টে নারীসহ নিহত ৩

প্রকাশিত: 12:09:09 pm, Thursday, 2 October 2025