ঢাকাTuesday , 2 June 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর তহবিলের ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম

Link Copied!

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দকৃত কোরবানির ঈদ উপহারের ১০ লাখ টাকার অনুদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

সোমবার রাতে নোয়াখালীর নির্ঝর কনভেনশন হলে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

এমপি ফখরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দকৃত অনুদানের অর্থ সরকারি বিধি-বিধান অনুসরণ করে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের মাধ্যমে জমা ও বিতরণ করা হয়। তবে কোরবানির ঈদের অনুদানের অর্থ সরকারি ব্যাংক হিসাবে জমা হওয়ার আগেই রাজনৈতিক প্রতিপক্ষ ও বিভিন্ন ভুয়া (ফেক) আইডি থেকে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে।

তিনি বলেন, জনগণের কল্যাণে বরাদ্দকৃত এ সহায়তার অর্থ যথাযথ প্রক্রিয়ায় উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।

অপপ্রচারকারীদের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে গুজবের পরিবর্তে সত্য ও যাচাইকৃত তথ্যের ওপর আস্থা রাখতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি দুই ঈদ উপলক্ষে বরাদ্দকৃত অনুদানের অর্থ, ব্যাংকিং প্রক্রিয়া এবং বিতরণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: