Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

প্রতিষ্ঠার ১৭ বছর পর নোয়াখালী মেডিকেল কলেজে ছাত্রদলের কমিটি

হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর-

প্রতিষ্ঠার ১৭ বছর পর অবশেষে নোয়াখালী মেডিকেল কলেজে কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। নবগঠিত ১০ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি হয়েছেন বিশ্বাস মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. সামিউল হক।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত শনিবার (২৫ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সুমাইয়া জেমি ও মো. ফয়সাল হোসেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ বিন হাবীব চৌধুরী। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক আহনাফ আমির জাওয়াদ ও আবদুর রহমান জিসান, সাংগঠনিক সম্পাদক ইরফান মিসবাহ, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাহিদুল আলম এবং প্রচার সম্পাদক হয়েছেন আরফানুল হক।

কেন্দ্রীয় ছাত্রদল নতুন কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে।

দীর্ঘদিন পর সংগঠন ফিরে পাওয়ায় ক্যাম্পাসে স্বস্তি ও উচ্ছ্বাসে ভরপুর ছাত্রদল নেতাকর্মীরা। তারা বলছেন, নতুন এই কমিটি নোয়াখালী মেডিকেল কলেজে গণতান্ত্রিক চর্চার নতুন অধ্যায় সূচনা করবে।

নবনির্বাচিত সভাপতি বিশ্বাস মো. মেহেদী হাসান বলেন,

“আমাদের মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ১৭ বছর পর প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি গঠিত হয়েছে—এটা আমাদের জন্য সত্যিই ঐতিহাসিক মুহূর্ত। আমরা আনন্দিত ও গর্বিত। শিক্ষার্থীদের অধিকার আদায় ও গণতান্ত্রিক চেতনা বিকাশে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সাধারণ সম্পাদক মো. সামিউল হক বলেন,

“আমাদের ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে সংগঠনকে আরও স্বচ্ছ, সংগঠিত ও কার্যকরভাবে পরিচালনা করতে বদ্ধপরিকর।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

প্রতিষ্ঠার ১৭ বছর পর নোয়াখালী মেডিকেল কলেজে ছাত্রদলের কমিটি

প্রকাশিত: 07:22:11 am, Thursday, 30 October 2025