Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক fa fa-square সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নওশাদ

শাহাদাত হোসেন-
নোয়াখালীর খবর:

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা এবং নোয়াখালী সদরের দুটি ইউনিয়ন) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নওশাদ।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিল শেষে ইঞ্জিনিয়ার মোহাম্মদ নওশাদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, এ নির্বাচনে সকল রাজনৈতিক দল ও মতের প্রার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন।

তিনি আরও জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে সমানভাবে নির্বাচনী প্রচারণার সুযোগ সৃষ্টি করবে,এমন প্রত্যাশা তার রয়েছে।

নোয়াখালী-৫ আসনের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, উন্নয়ন ও জনকল্যাণের স্বার্থে তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করছেন। একই সঙ্গে তাকে ভোট দিয়ে সংসদে পাঠানোর আহ্বান জানান তিনি।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ নওশাদ বলেন, নোয়াখালী-৫ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংসদীয় আসন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতা আরও প্রাণবন্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ নওশাদ আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৫ আসনে মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নওশাদ

প্রকাশিত: 07:23:18 pm, Monday, 29 December 2025