Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালী-৫ আসনে মনোনয়ন বঞ্চিত আবেদের বিরুদ্ধে দলীয় বিভক্তি সৃষ্টির অভিযোগ

শাহাদাত হোসেন
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:
নোয়াখালী-​৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট ও সদরের একাংশ) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়া নেতা আবেদের বিরুদ্ধে দলের ভেতরে বিভক্তি ও বিভাজন সৃষ্টির অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপির সিনিয়র নেতারা। তাঁদের দাবি,মনোনয়ন বঞ্চনার ক্ষোভ থেকে আবেদ সমর্থকদের উসকে দিয়ে সংগঠনের মধ্যে অস্থিরতা তৈরি করছেন, যা দলীয় ঐক্যের জন্য হুমকি হয়ে উঠছে।

জেলা ও উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা অভিযোগ করে বলেন,মনোনয়ন না পেলে ক্ষোভ থাকা স্বাভাবিক। কিন্তু সেই ক্ষোভকে পুঁজি করে যদি কেউ সংগঠনের ভিত নড়বড়ে করতে চায়, তাহলে তা গ্রহণযোগ্য নয়। আবেদ ইচ্ছাকৃতভাবেই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিভাজন তৈরিতে ভূমিকা রাখছেন।

আরেকজন সিনিয়র নেতা বলেন,এমন সময় যখন দল মাঠে চাপে রয়েছে, তখন অভ্যন্তরীণ বিভক্তি তৈরি করলে লাভবান হবে কেবল প্রতিপক্ষ। আবেদকে এসব অপপ্রচারের দায় নিতে হবে।

স্থানীয় নেতৃবৃন্দের দাবি, আবেদের ঘনিষ্ঠ কিছু কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে এবং স্থানীয় রাজনৈতিক বৈঠকে দলীয় সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে নেতাকর্মীদের বিভ্রান্ত করছেন। এতে নোয়াখালী-৫ আসনে বিএনপির প্রচার ও সংগঠন কার্যক্রমে শিথিলতা করার ষড়যন্ত্র হিসেবে দেখা দিয়েছে।

তবে আবেদের ঘনিষ্ঠ একটি সূত্র অভিযোগ অস্বীকার করে জানায়,আবেদ কোনো বিভাজন তৈরি করছেন না। প্রকৃতপক্ষে নেতাকর্মীরা তার জনপ্রিয়তা উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে এই অন্যায় আচরণের কারণেই অসন্তোষ সৃষ্টি হয়েছে। তাদের দাবি, আবেদকে উদ্দেশ্য করে “নেতিবাচক প্রচারণা” চালানো হচ্ছে।

স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মতে, নোয়াখালী-৫ আসনটি বিএনপির জন্য গুরুত্বপূর্ণ। এ আসনে মনোনয়নকে কেন্দ্র করে দ্বন্দ্ব জটিল হলে নির্বাচনী মাঠে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

বিএনপি স্থানীয় নেতৃবৃন্দরা বলছেন “ইচ্ছাকৃতভাবে সংগঠনকে দুর্বল করার চেষ্টা চালানো”।

স্থানীয় নেতৃবৃন্দের ভাষ্যমতে, দলীয় ঐক্য বজায় রাখতে দ্রুত সমন্বয় না হলে দ্বন্দ্ব আরও বিস্তৃত হতে পারে, যা বিএনপির সাংগঠনিক শক্তিকে দুর্বল করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালী-৫ আসনে মনোনয়ন বঞ্চিত আবেদের বিরুদ্ধে দলীয় বিভক্তি সৃষ্টির অভিযোগ

প্রকাশিত: 04:29:33 am, Saturday, 22 November 2025