Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালী-৫ আসনে জেএসডি প্রার্থী কামাল পাটোয়ারীর প্রার্থিতা বৈধ ঘোষণা, সংবাদ সম্মেলন

শাহাদাত হোসেন-
নোয়াখালীর খবর :

নোয়াখালী-৫ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী কামাল উদ্দিন পাটোয়ারীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন মহামান্য হাইকোর্ট। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা নেই।

বুধবার (২১ জানুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলায় জেএসডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কামাল উদ্দিন পাটোয়ারী।

তিনি বলেন, নোয়াখালী জেলা নির্বাচন কমিশন তাঁকে ভুলভাবে ঋণখেলাপি হিসেবে অভিযুক্ত করে মনোনয়ন বাতিল করেছিল। অথচ আমি কোনো ঋণখেলাপি নয়। বিষয়টি আদালতে প্রমাণিত হওয়ায় হাইকোর্ট তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেন এবং জেলা নির্বাচন কমিশনকে আগামী তিন মাসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আদালতের রায়ে প্রমাণিত হয়েছে যে নোয়াখালী-৫ আসন (কোম্পানীগঞ্জ উপজেলা, কবিরহাট উপজেলা এবং সদর উপজেলার আংশিক অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়নে) তিনি জেএসডির বৈধ প্রার্থী। এখন নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা নেই।

জেএসডির আদর্শ ও ইতিহাস তুলে ধরে কামাল পাটোয়ারী বলেন, আসম রবের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং মুক্তিযুদ্ধের রূপকার সিরাজুল আলমের চেতনা ধারণ করে তিনি রাজনীতি করছেন। শ্রমজীবী, পেশাজীবী ও কর্মজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠাই তাঁদের রাজনীতির মূল লক্ষ্য।

নির্বাচিত হলে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় শিল্পকারখানা স্থাপন করে বেকারত্ব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি নদীভাঙন রোধ ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের প্রতিশ্রুতিও দেন।

তিনি আরও বলেন, তাঁর নির্বাচনী এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না; একটি নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলাই তাঁর অঙ্গীকার।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে নোয়াখালী-৫ আসনের ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,তারা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার জন্য জনগণের দোয়া ও সমর্থন কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য আলা উদ্দিন ও শামসুল আলম কাজল হাজারী, কোম্পানীগঞ্জ উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক, কবিরহাট উপজেলা জেএসডির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খালিল, নোয়াখালী জেলা জেএসডি নেতা মোহাম্মদ রুবেলসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালী-৫ আসনে জেএসডি প্রার্থী কামাল পাটোয়ারীর প্রার্থিতা বৈধ ঘোষণা, সংবাদ সম্মেলন

প্রকাশিত: 11:39:22 am, Wednesday, 21 January 2026